০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে মৃ’ত্যু

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ Time View

অপরাধ

বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বসতবাড়ি কেনার পর চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠা সারওয়ার জাহান উজ্জল (৪৫) মা’রা গেছেন। প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ’ত্যু হয়। নি’হত সারওয়ার জাহান উজ্জল উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জল একই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি বসতবাড়ি কেনেন। বাড়িটি কেনার পর থেকে কালীগ্রাম গ্রামের ইউপি সদস্য রাজু আহমেদ (৫০) ও তাঁর সহযোগীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে উজ্জলকে কালীগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনে নিয়ে মা’রধর করা হয়।

Sonali Shop – online shop in Bangladesh

মামলার এজাহারে বলা হয়েছে, ইউপি সদস্য রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি উজ্জলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় উজ্জলের স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজু আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন। সাথী আক্তার জানান, হামলার পর তাঁর স্বামীকে দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

গত ১ সেপ্টেম্বর আবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃ’ত্যু হয়। মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, চাঁদা দাবি ও মা’রধরের ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মারধরের কারণে উজ্জলের মৃ’ত্যু হয়েছে বলে উল্লেখ থাকলে এ ঘটনায় সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে মৃ’ত্যু

Update Time : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬