০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

মতামত
  • Update Time : ০২:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ৩৪ Time View

দেশের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ড. ইউনূসের অন্তবর্তী সরকারের আমলে উদ্ভূত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ধারাবাহিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে আসছেন।

ফিলিস্তিন ইস্যুতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নীদের মহাসমাবেশকে কেন্দ্র করে ষড়যন্ত্র, মব সন্ত্রাসে ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা রইস উদ্দীন হত্যার বিচার দাবি, রাখাইন করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদের কাছে হস্তান্তরের অভিযোগ, চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফা বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে দলটি রাজপথে কর্মসূচি পালন করেছে।

এছাড়া চাকরিচ্যুত ইমাম-খতিব ও ব্যাংকারদের পুনর্বহাল, দেশের বিভিন্ন স্থানে শতাধিক মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ, ক্ষতিগ্রস্ত মাজারসমূহ সরকারি খরচে পুনর্নির্মাণ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। মাদ্রাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা পুনঃসংযোজনের দাবিও উত্থাপন করেছে দলটি।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সভা, সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একইসঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে নিজেদের লিখিত বক্তব্য তুলে ধরেন।

দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফা বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সরকারকে পূর্বেই সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়েছে। নির্বাচনের মাত্র তিন দিন আগে এ ধরনের চুক্তি সম্পাদনকে তারা “দেশের স্বার্থবিরোধী” বলে উল্লেখ করেন।

এদিকে, বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেন, চুক্তির ৬০ দিনের মধ্যে চাইলে এ ধরনের অসম বাণিজ্য চুক্তি বাতিল করা সম্ভব। এ লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করারও আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দল হিসেবে তারা ভবিষ্যতেও দেশ ও জাতির স্বার্থে সোচ্চার থাকবেন।

(বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

Update Time : ০২:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬