১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২৮ Time View
 বিশেষ প্রতিনিধি: রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেফতার আসামিকে জেলহাজতে প্রেরণের আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার একটি মামলায় এ আবেদন করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর আওতায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. আখতারুজ্জামান (নাজিম )(৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরীর হড়গ্রাম বাজার এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী এক স্কুলছাত্রী (নাম গোপন রাখা হলো) প্রায় দুই মাস আগে আসামির কাছে প্রাইভেট পড়তে যেত। গত ২৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে প্রাইভেট পড়ার সময় আসামি তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে ভুক্তভোগী আপত্তি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এছাড়া, ২৫ ফেব্রুয়ারি দুপুরে আবারও পড়ানোর কথা বলে ডেকে নিয়ে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে অসংলগ্ন বক্তব্য দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন, মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন ও সাক্ষ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থাকায় আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন। আদালত বিষয়টি শুনানি শেষে পরবর্তী আদেশ প্রদান করবেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিকে জেলহাজতে পাঠানোর আবেদন

Update Time : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬