১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬৬ Time View

 চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে গোলাম আজম (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। গ্রেপ্তার আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার এক বছরের কারাদ- এবং ১ হাজার টাকা অর্থদ-ের রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেয়া হয়। তিনি আরও জানান, রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী।

                                                                                         শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার রাতে উপজেলার রসিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। তিনি জানান, রাতে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর-বহালাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লিয়াকত আলী। এ ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : ০১:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬