০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আঃ রহিম রেজার চাচা নুরুল হকের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় কাভার ভ্যানের ধাক্কায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রহিম রেজার চাচা মোঃ নুরুল হক (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শনিবার ভোররাতে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ছেলে রিয়াজ ও সিদ্দিকুর রহমান মিন্টু জানান, তিনি বাগড়ি বাজার এলাকায় শুক্রবার দুপুরে সড়কের পাশে অবস্থান করছিলেন। সময়ে একটি কাভার ভ্যান থামিয়ে থাকা টেম্পোকে ধাক্কা দিলে নুরুল হক ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজাপুর ও পরে বরিশাল চিকিৎসা দিলে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান কিন্ত সেখানে আইসিউ সংকটের কারনে তাকে দ্রুত শ্যামলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে লাইফ সাপোটে রাখা অবস্থায় আজ ভোর রাতে তিনি মৃত্যু বরন করেন। পরে বাড়িতে এনে রাজাপুর বাঘরি হাট এলাকার পেট্রোল পাম্পের পাশের বালুর মাঠে নামাজ জানাজা শেষে বাগড়ি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আঃ রহিম রেজার চাচা নুরুল হকের ইন্তেকাল

Update Time : ০৪:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬