১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

হাজারো নেতাকর্মী নিয়ে গোদাগাড়ী-তানোরে শরীফ উদ্দীনের মনোনয়ন দাখিল

Reporter Name
  • Update Time : ০১:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩০৩ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান : গোদাগাড়ী (রাজশাহী), ২৮ ডিসেম্বর ২০২৫ — হাজার হাজার দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নম্বর ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ রোববার (২৮ ডিসেম্বর) গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এর আগে গত ৩ নভেম্বর বিএনপির দলীয় ঘোষণায় তাঁকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন দাখিল উপলক্ষে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মী জাঁকজমকপূর্ণ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় গোদাগাড়ী উপজেলা সদরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন,
“জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার ঘোষিত মেনিফেস্টো অনুযায়ী গোদাগাড়ী-তানোর আসনের সার্বিক উন্নয়নে কাজ করব। এ এলাকা কৃষিনির্ভর হওয়ায় কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমি আগেও বলেছি, আজও বলছি—গোদাগাড়ী ও তানোরবাসীর জীবনমান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা-ই করা হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল, জেলা বিএনপির সদস্য মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ ও রেজা, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ও উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম অরণ্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই টুনু সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাওসার আহম্মেদ, মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে রাজশাহী-১ আসনে নির্বাচনী মাঠে বিএনপির প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

হাজারো নেতাকর্মী নিয়ে গোদাগাড়ী-তানোরে শরীফ উদ্দীনের মনোনয়ন দাখিল

Update Time : ০১:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫