১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

কেশরহাটে ভেজাল সার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২২৫ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী মোঃ আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী মোঃ আঃ রউফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভেজাল সারের অভিযোগ বেড়ে যাওয়ায় কৃষকরা ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছেন এবং উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। কেশরহাট বাজারে পরিচালিত এ অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কৃষকদের সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক সার বিক্রির তথ্য প্রশাসনকে জানাতে অনুরোধ জানান তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান এবং মোহনপুর থানা পুলিশের একটি দল।
স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের অভিযান তাদের আস্থা বাড়িয়েছে। তারা নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

কেশরহাটে ভেজাল সার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫