০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : ১১:৫৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৭৩ Time View

১২ ই নভেম্বর ২০২৫ জাতীয় ঐক্য জোটের উদ্যোগে আল্লামা আহমেদ শফী মিলনায়তনে জুলাই সনদ এর বাস্তবায়নে গণভোটের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী। পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেন।

উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐকমত্য   কমিশন যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছে সেটা সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া এই জুলাই সনদ জনগণ মানবে না।

নেতৃবৃন্দ বলেন, সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আগে গণভোট নিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে। অবৈধ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ঘোষণা করলে সেই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। নেতৃবৃন্দ নির্বাচনে প্রার্থীদের জামানত ৫০০০০ টাকা করার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, এটা পরিকল্পিতভাবে সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদগন এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করে এজন্য এই ব্যবস্থা। অনেক রাজনৈতিক দলের নেতাদের ৫০০০০ টাকা জামানত রেখে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। এ অবস্থায় আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা নাই। দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা ছাড়া কোন আদর্শবান রাজনৈতিক নেতা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। বক্তাগণ নির্বাচনে জামানতের হার ২০ হাজার টাকা রাখার জোর দাবি জানান।

বক্তাগণ আরো বলেন, গণভোট না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করলে অধিকাংশ রাজনৈতিক দল এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মের দায়ভার নিবে না। নেতৃবৃন্দ সরকারকে দ্রুত  গণভোটের ব্যবস্থা করার জোর দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

Update Time : ১১:৫৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫