০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও যমজ দুই শিশুর রহস্যজনক মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০১:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৩২ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহেদ হোসেন উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল আজানী পাড়ার সাবেক চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে। নিহত যমজ দুই শিশু হলো জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
sonalishopbd.com
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের (২৫) সঙ্গে জাহেদের বিয়ে হয় এবং বিয়ের তিন মাস পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। শুক্রবার দুপুরে আফিয়া বেগম পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি মসজিদে মানত পূরণ করতে গেলে দুই সন্তানকে নিজের কাছে রাখেন জাহেদ। বিকেল ৩টার দিকে আফিয়া বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া কেটে কক্ষের ভেতর থেকে চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের এবং মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহেদ হোসেন আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও যমজ দুই শিশুর রহস্যজনক মৃত্যু

Update Time : ০১:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬