১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০৫:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ৩-৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মূল দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবে বাড়ির অদূরে পুকুর পাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। মূল কাঠের দরজায় আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা তা নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা পায় পরিবারটি। আগুনে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।
চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, “বাড়িতে কেউ না থাকায় এবং প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি।”গতকাল ভোরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব কালু
খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

Update Time : ০৫:১৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬