১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ
পুটিয়া ইউনয়ন প্রতিনিধি (রহমত উল্লাহ)
- Update Time : ১২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

পুটিয়া ইউনিয়ন প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা এবং পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন সরকার। এ ছাড়া ৪ নং ওয়ার্ডের সদস্য এরশাদ মিয়া এবং মহিলা সদস্য ফাতেমা বেগম ও মালেকা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাতার বই পেতে কাউকে কোনো টাকা-পয়সা দিতে হবে না। কেউ টাকা চাইলে তা শিবপুর উপজেলা সমাজসেবা অফিসে অথবা ইউনিয়ন পরিষদে এসে জানাতে হবে। বক্তারা আশ্বাস দেন, অভিযোগ পেলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
Tag :
























