০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠিতে র্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৩:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৪ Time View


আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে র্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির আয়োজন করা হয়। পরে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের। তবে অনিবার্য কারণবশত তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ জন্য তিনি সমবায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ একে অপরের সহযোগিতায় স্বাবলম্বী হতে পারে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করতে হবে।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। সমবায়ের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতে হবে। এ সময় তিনি সমবায়ীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
Tag :
























