https://www.facebook.com/obaidul1991
মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু
- Update Time : ০২:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

মোঃ নাসিরউদ্দিন ,সটাফ রিপোর্টার মোহনপুর (রাজশাহী): রাজশাহীর মোহনপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই পর্ব। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে আগামী ০২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে এই বাছাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। উক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা খাতুন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। স্থানীয় তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের মধ্য থেকে সেরা প্রতিভা অন্বেষণ এবং তাদের ক্রীড়াজগতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে এই আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাছাইপর্বে কেশরহাট পৌরসভার বিভিন্ন এলাকার তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।


























