০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক কাভার্ড ভ্যান

মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ০৮:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১ Time View

মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ ফুচকা ও বিস্কুটসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা, ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানস্থলটি সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। পরে কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও বিস্কুট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আরও জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক কাভার্ড ভ্যান

Update Time : ০৮:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬