https://www.facebook.com/obaidul1991
মাদকমুক্ত সমাজ গড়তে সকল এমপিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক
- Update Time : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩০০ আসনের সকল এমপি ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা সামাজিক প্রতিরোধ গড়ে তুললে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। শতভাগ না বললেও আমার এলাকায় মাদক অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।
বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মন খারাপ করবেন না। নেতার ওপর আস্থা রাখুন। মাত্র ৮ মাস হয়েছে, তিনি অবশ্যই আপনাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করবেন।
বিরোধী দলকে কটাক্ষ করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বিএনটি কি কচু পাতার পানি? কয়েকজন লোক মিলে সরকার পতনের ডাক দিলেই সরকার পরে যাবে। হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রামে মামলা, গুম, খুন করেও বিএনপি নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যায় নি। আমি নিজেও নির্যাতিত। সরকারের গঠনমূলক সমালোচনা করুন কিন্তু কোন প্রকার চক্রান্ত করবেন না, গুজব ছড়াবেন না।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, বিআইডব্লিউটিএ সিবিএ’র সভাপতি মাজহারুল ইসলাম, কৃষকদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহজাহান কামাল প্রমুখ।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং জিয়াউর সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সভাপতি আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, নোমান হোসেন, অর্থ বিষয়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুব বিষয় সম্পাদক বরকত পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক রাশেদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লিটন হোসেন, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মোঃ মনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ শেখ শহীদ, যুগ্ম—আহ্বায়ক লিটন হোসেন, মোঃ আবু সায়েদ, মুরাদ হোসেন, আনিসুর রহমান, ফাহাদ হোসেন, আব্দুল মান্নান, বেল্লাল হোসেন, জিসফ ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার, মিরপুর থানা সভাপতি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর সদর থানা পশ্চিম শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার, মতিঝিল থানা যুবদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
——————-বার্তা প্রেরক, এইচ. এম. স্বপন রানা , সাংগঠনিক সম্পাদক

























