০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বিজয়নগরে বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
- Update Time : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৭ Time View
মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের একটি দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে রিপন মিয়ার বসতঘরের ভেতর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি মামলা করা হয়েছে।
Tag :



























