০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা ফাতেমাতুয যোহরা (রা.) বালিকা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুটিয়া ইউনিয়ন প্রতিনিধি (রহমত উল্লাহ )
  • Update Time : ১২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View

পুটিয়া ইউনিয়ন প্রতিনিধি (রহমত উল্লাহ ): ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সদস্য, শালুরদিয়া গ্রামের কৃতী সন্তান মো. জাকির হোসেন মোল্লা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের ধর্ম। ধর্মীয় শিক্ষার প্রসার এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে মাদরাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে সহায়তা করে।”
উদ্বোধকের বক্তব্যে মো. কামরুল ইসলাম বলেন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদরাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার শান্তি, সম্প্রীতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক হাকিম মিয়া,পুটিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: কাইয়ুম মোল্লা, মুনসেফেরচর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, ও আরাফাত সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা ফাতেমাতুয যোহরা (রা.) বালিকা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬