https://www.facebook.com/obaidul1991
“পঞ্চগড়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের নিয়ে জরুরী প্রেস ব্রিফিং”
- Update Time : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৫ Time View
পঞ্চগড় ব্যুরো প্রধানঃ বর্তমান সরকারের নির্বাচনী ইজতেহার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড,খাল খনন,বৃক্ষ রোপন,নারীদের জন্য গাড়ী সুবিধা,কৃষক কার্ড ও কৃষি লোন মওকুফ সহ বিভিন্ন জনকল্যান মুলক কার্যক্রমের সুফল তুলে ধরে পঞ্চগড় জেলার সাংবাদিকদের নিয়ে এক জরুরী প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।বুধবার(13 মে)সকাল 11.00 টায় জেলা তথ্য অফিস পঞ্চগড়ের ব্যবস্থাপনায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের সম্মানিত জেলা প্রশাসক মোছাঃশুকরিয়া পারভীন।তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।একই সঙ্গে সাধারন মানুষের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার গৃহিত বিভিন্ন পদক্ষেপ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি,কৃষি ও নারীবান্ধব উদ্যেগ জনগনের দোরগোড়ায় সরকারী সেবা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা পর্যালোচনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোছাঃশীমা শারমিন,পঞ্চগড় সদর উপজেলার সূনামধন্য নির্বাহী অফিসার মোছাঃফাহমিদা সুলতানা।এছাড়াও বিশেষ উপস্থিত ছিলেন-পঞ্চগড় জেলা প্রেসক্লাব ও পঞ্চগড় প্রেসক্লাব সহ জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার সূনামধন্য প্রিন্ট এন্ট ইলেকট্রিক মিডিয়ার নারী ও পুরুষ গণমাধ্যম কর্মিগন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার উজ্জল শীল।প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে সাধারন মানুষের উপর সঠিকভাবে তুলে ধরার গুরুত্বারোপ করা হয়।ঐতিয্যবাহী সিমান্ত ও দরিদ্র জেলা পঞ্চগড় বাসী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আশাবাদী।


























