১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
যুবদলের নেতাকর্মীদেরও প্রয়োজনে ডোপ টেস্টে যেতে হতে পারে।” ঝালকাঠির রাজাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বলেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল
আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৪:২১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ ২৮ অক্টোবর ২০২৬ বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে, যুবদলের নেতাকর্মীদের প্রয়োজনে ডোপ টেস্টে যেতে হতে পারে বলে মন্তব্য করেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের সংসদীয় কমিটির ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি আরও বলেন স্কুল-কলেজে কোনো নিয়োগ বাণিজ্য হবে না, যাদের চাকরি হবে তাদের ডোপ টেস্টে যেতে হবে ।
তিনি বলেন, একটা বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে সময় লাগে তিন বছর, একটা বাচ্চা জন্ম নিতে লাগে দশ মাস, সেখানে বিএনপিকে পাঁচ মাসের মাথায় ব্যর্থ সরকার বলে একটি গোষ্ঠী লংমার্চ করে। আগামীতেও তারা নতুন চক্রান্ত নিয়ে মাঠে নামবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. তানভীর হাসান সোহেল, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ স্থানীয় নেতারা । উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠাননটি সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।হ স্থানীয় নেতারা।
আলোচনা সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Tag :





























