১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

১৪৪৭ হিজরি সালের পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১৩৬ Time View

মোঃ তারিকুল ইসলাম :  ২৯ রজব ১৪৪৭ হিজরি, ০৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি: সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সালের পবিত্র শা’বান মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ কামাল উদ্দিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য-সচিব ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব আঃ ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, ওয়াকফ প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, যাত্রাবাড়ি জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আই. আই. ইউ.সি-র সাবেক চেয়ারম্যান, মোহাম্মদপুর জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক এবং বাংলাদেশ টেলিভিশন, জেলা প্রশাসন ঢাকা, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-এর প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় ১৪৪৭ হিজরি সালের পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা যায়নি।

এমতাবস্থায়, সভায় সর্ব সম্মতিক্রমে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত-১: আগামী ০৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জানুয়ারি ২০২৬ খ্রি: মঙ্গলবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। ০৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জানুয়ারি ২০২৬ খ্রি: বুধবার থেকে ১৪৪৭ হিজরি সালের পবিত্র শা’বান মাস গণনা শুরু হবে।

সিদ্ধান্ত-২: আগামী ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বারাআত উদযাপিত হবে ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

১৪৪৭ হিজরি সালের পবিত্র শা’বান মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬