০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সিংড়ায় ধানের শীষের দাপুটে জয়, সংসদ সদস্য নির্বাচিত আনোয়ারুল ইসলাম আনু

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২৬ Time View

মোঃ ফরিদুল ইসলাম তালুকদার (নাটোর) প্রতিনিধি: | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিপুল জনসমর্থন নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট। বিশাল এই জয়ের মাধ্যমে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে সিংড়া থেকে নতুন সংসদ সদস্য নির্বাচিত হলেন আনোয়ারুল ইসলাম। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে এস এম জর্জিস কাদের বাবু পেয়েছেন ২০ হাজার ২৬৭ ভোট এবং হাতপাখা প্রতীকে খলিলুর রহমান পেয়েছেন ১৯ হাজার ১৯ ভোট। এছাড়া আশিক ইকবাল (লাঙ্গল) ও দেলোয়ার হোসেন পাশা (ফুটবল) যথাক্রমে ২ হাজার ৯৫ এবং ৩৬৬ ভোট পেয়েছেন। সিংড়ার সাধারণ ভোটাররা জানান, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মানুষ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

সিংড়ায় ধানের শীষের দাপুটে জয়, সংসদ সদস্য নির্বাচিত আনোয়ারুল ইসলাম আনু

Update Time : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬