০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

রাজশাহী গোদাগাড়ী মডেল থানায় এসআই জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি

মো: আতিকুর রহমান 
  • Update Time : ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৬৭ Time View
স্টাফ রিপোর্টার  : রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি উঠেছে। গভীর অনুসন্ধান ও স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এক শ্রেণির মানুষ পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
অভিযোগে বলা হয়েছিল, গত ৩ মে রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে সাদা পোশাকে উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ও এএসআই মজনু মিয়া পৌরসভার বেলতলা মহল্লায় বাবুল আখতারের বাড়িতে যান। এসময় তারা বাবুল আখতারকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখতে চান। এনআইডি না দেওয়ায় তারা মোবাইলে ছবি তোলেন এবং থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করতে বলেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ বা তথ্য এলে পুলিশ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে যেতে পারে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। প্রয়োজনে থানায় উপস্থিত হওয়ার জন্যও বলা হয়ে থাকে। সেই দায়িত্বের অংশ হিসেবেই এসআই জুয়েল ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানা গেছে।
এছাড়াও তিনি থানায় যথারীতি জিডি (নোট) এন্ট্রি করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। এতে করে অভিযোগকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্থানীয়দের মত।
অন্যদিকে অভিযোগে বাবুল আখতারকে একজন সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে উল্লেখ করা হলেও স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিজেদের অপরাধ আড়াল করতেই পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “আমাকে জড়িয়ে যেসব খবর প্রকাশ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

রাজশাহী গোদাগাড়ী মডেল থানায় এসআই জুয়েলের বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি

Update Time : ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬