০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩১৩ Time View

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনাইমুড়ী উপজেলার ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর থেকেই ভোটাররা কেন্দ্রে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটগ্রহণ শুরু হওয়ার অপেক্ষা করেন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটারদের মধ্যে ছিল দৃশ্যমান আগ্রহ ও উদ্দীপনা।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ সতের বছর পর কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। অনেকেই এটিকে গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

এদিকে তরুণ ভোটারদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস। প্রথমবারের মতো ভোট দিতে এসে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
অন‍্যান‍্যদের মধ্যে এই কেন্দ্রে ভোট দিবেন বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এ‍্যাড. আব্দুল কাইয়ুম ভূঁইয়া

কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ

Update Time : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬