১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে ৫৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন
- Update Time : ০১:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (পুরাতন, ব্লক-বি) রশিদ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এসআই মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে ফয়সালকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Tag :





























