১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাঁশখালীতে পল্লী বিদ্যুৎ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৩৬ Time View

বাঁশখালী প্রতিনিধি : গত ২৪ মে ২০২৬ তারিখ বাঁশখালীর সরল, কাহারঘোনা গ্রামের গণিবলির পাড়া ও বড়ুয়া পাড়া এলাকায় হঠাৎ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে ২৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যুৎ ছিলনা। এতে অত্র এলাকায় সুপেয় পানির অভাব, তীব্র দাবদাহে নির্ঘুম রাত যাপন, শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত সব মিলিয়ে জনজীবনে অস্বস্তি নেমে আসে।

বিদ্যুত অফিসের দু-একজনের সাথে যোগাযোগ করলে তারা টাকার বিনিময়ে লাইন সংযোগ করে দিবে বলে মর্মে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা রোকসানা আক্তারের স্বামী মাহফুজুর রহমানের হাতে ৫০০০/-টাকা জামানত রাখা হয়। তার পরেও বিচ্ছিন্ন লাইন সংযোগ না দেয়ার কারণে উল্লেখিত এলাকার ১৫/২০ জন বিদ্যুত সংযোগের দাবিতে বাঁশখালী সাব স্টেশনে গেলে বিদ্যুৎ অফিসে অবস্থান রত কিছু কর্মচারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি হলে উভয় পক্ষের কিছু লোক আহত হয়।

এ বিষয়ে বাঁশখালী জোনাল অফিসের ডিজিএমের সাথে বাঁশখালীর এমপি মহোদয় অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সাথে একটা বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা হলেও তা অমান্য করে এলাকার ৯ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বসে। যার মধ্যে সিংহভাগ ব্যাক্তি নিরপরাধী।

আজ ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর কয়েকজন নারী পুরুষ বক্তব্যে বলেন
এলাকার সর্বস্তরের জনগণের দাবি বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ দায়ের কৃত হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

বাঁশখালীতে পল্লী বিদ্যুৎ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৯:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬