০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পলাশে আশিক ভূইয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা 

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৮ Time View

পলাশ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে আশিক ভূইয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় ঘটে।

এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূইয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে আশিকের সাথে প্রতিবেশি ইউনূস মিয়ার ছেলে সাগর ও তার ছোটভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ ও সাগর দলবল নিয়ে আশিকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আশিক। এসময় বাধা দিতে গিয়ে আহত হয় রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরও দুই যুবক। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সোহাগ ও সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর করে অগিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পলাশে আশিক ভূইয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা 

Update Time : ০১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬