০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১২:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭৭ Time View

বিশেষ প্রতিনিধি: নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেন সরকার, সচিব জনাব আলতাফ হোসেন এবং ইউনিয়নের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধিকরণ এবং চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় সংসদ সদস্য পুটিয়া ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এ সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :
























