০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘নতুন কুঁড়ি’: ডিসি জাহিদ

আনিছুর রহমান 
  • Update Time : ০৪:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৫২ Time View
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সরকার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তারই একটি দূরদর্শী উদ্যোগ।
​শুক্রবার (৮ মে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর জেলা পর্বের সপ্তম দিনের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উজ্জ্বল মাইলফলক এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই আয়োজনের মাধ্যমে আমরা একটি দক্ষ, প্রত্যয়শীল ও দেশপ্রেমিক জাতি গঠন করতে চাই—যারা নিজেরা সুস্থ থেকে একটি সুস্থ সমাজ গড়ে তুলবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
​অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সবাইকে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, মেসি কিংবা রোনালদোরা খেলাধুলার মাধ্যমেই তাদের দেশকে বিশ্বে পরিচিত করেছেন। আমাদের সন্তানরাও যেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য তাদের স্বপ্ন অনুযায়ী বেড়ে উঠতে সহায়তা করুন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল ধারায় সম্পৃক্ত রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী।
​এর আগে এদিন সকালে অ্যাথলেটিক্স, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে বায়েজিদ থানার মোহাম্মদ জাওয়াদ কাদের এবং বালিকা বিভাগে ফটিকছড়ি উপজেলার প্রেমা চৌধুরী প্রথম স্থান অধিকার করে ‘দ্রুততম বালক ও বালিকা’ হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন।
​উল্লেখ্য, আগামীকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবলের ফাইনাল এবং সাগরিকা মহিলা কমপ্লেক্স ও আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন মাঠে ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগ ‘নতুন কুঁড়ি’: ডিসি জাহিদ

Update Time : ০৪:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬