০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠির রাজাপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় জনতার ঢল “আমি সন্ত্রাস , চাঁদাবাজি, কাবিখার টাকা,নিয়োগ বাণিজ্য করতে আপনাদের মাঝে  আসিনি” রফিকুল ইসলাম জামাল 

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩০১ Time View
আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষে প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।  এ্যাড, তালুকদার আবুল কালাম আজাদের  সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  মাহবুবুল হক নান্নু, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্টু মৃধা, ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম হোসেন,  রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, রাজাপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু করে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
 জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, আমি কাবিখার টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করতে আসেনি।আমি সন্তাস নিয়ে রাজনীতি করতে আসেনি।আমি নিয়োগ বানিজ্য করতে আপনাদের মাঝে আসিনি। আপনারা আমার উপর ভরসা রাখেন আগামী ১২ তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশাকরি। আগামী ১৩ তারিখ আপনাদের নিয়ে বিজয় মিছিল করব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় নেতাকর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেনী পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষের  উপস্থিত ছিল চোখে পড়ার মত। জনসভা শেষে নেতাকর্মীদের নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠির রাজাপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় জনতার ঢল “আমি সন্ত্রাস , চাঁদাবাজি, কাবিখার টাকা,নিয়োগ বাণিজ্য করতে আপনাদের মাঝে  আসিনি” রফিকুল ইসলাম জামাল 

Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬