০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া
Reporter Name
- Update Time : ০৩:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৬৭২ Time View

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের পক্ষে ও সকল আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপোষহীন প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনায় অংশ গ্রহণ করেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, কেন্দ্রীয় নেতা এড: মোসাব্বির রহমান মোল্লা, দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মুহম্মদ ওবায়দুল হক প্রমুখ। সভা শেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম । (প্রেস বিজ্ঞপ্তি )
Tag :




























