১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

কবি আল মুজাহিদীর প্রয়াণে এনডিপি’র সাংগঠনিক সম্পাদক সাকিব মুহাম্মদের গভীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৭ Time View
 একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র সাংগঠনিক সম্পাদক সাকিব মুহাম্মদ।
এক শোকবার্তায় সাকিব মুহাম্মদ বলেন, “কবি আল মুজাহিদী ছিলেন বাংলাদেশী সাহিত্য জগতের এক অনন্য ও মৌলিক ঘরানার কবি। তাঁর প্রয়াণে আমরা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম, যা সহজে পূরণ হবার নয়।”
তিনি আরও উল্লেখ করেন, কবি আল মুজাহিদী তাঁর ক্ষুরধার লেখনী ও অনন্য সাহিত্যকর্মের মাধ্যমে আজীবন দেশ, মাটি ও মানুষের কথা বলে গেছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে তিনি নতুন লেখক ও কবি তৈরিতে যে অবদান রেখেছেন, তা বাংলাদেশের সাহিত্য অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সাকিব মুহাম্মদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।
 (বিজ্ঞপ্তি)
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

কবি আল মুজাহিদীর প্রয়াণে এনডিপি’র সাংগঠনিক সম্পাদক সাকিব মুহাম্মদের গভীর শোক

Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬