০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

শহীদ রইছ উদ্দিন হত্যার বিচার দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক : শহীদ রইছ উদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। প্রধানমন্ত্রী সরকারি সফরে ঢাকার বাইরে থাকায় তাঁর পক্ষে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “শহীদ রইছ উদ্দিন ছিলেন ইসলামি আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও দীর্ঘদিনেও বিচার না হওয়ায় আমরা ক্ষুব্ধ। অবিলম্বে হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।”

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ হলো—
১. শহীদ রইছ উদ্দিন হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত।
২. জড়িত সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান।

কর্মসূচিতে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শাখা, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ওলামা-মাশায়েখ, পেশাজীবী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘শহীদ রইছের রক্ত বৃথা যেতে দেব না’ ও ‘খুনিদের ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

https://www.facebook.com/obaidul1991

শহীদ রইছ উদ্দিন হত্যার বিচার দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Update Time : ০৪:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬