১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযান পুরুষ শূন্য নিলক্ষ্যা

Reporter Name
  • Update Time : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৩৪৯ Time View

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আজ( গতকাল) শনিবার নিলক্ষাসহ উপজেলার বিভিন্ন
ইউনিয়নের দিন ব্যাপী যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে এই সময় নিলক্ষা ইউনিয়নে পুরুষ শূণ্য হয়ে পরে।
জানা যায়, সকাল থেকে রায়পুরা আর্মি ক্যাম্পের মেজর মাহমুদুল
হাসান, পিএসসি এর নেতৃত্বে ক্যাপ্টেন শিহাব কবিরসহ
সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স এর একটি টিম এবং রায়পুরা সার্কেলের
সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে
ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর কুমার ঘোষসহ রায়পুরা থানার একটি পুলিশ টিম
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চরসুবুদ্ধি,
হাইরমারা এবং নিলক্ষ্যা ইউনিয়নে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করে।
এই সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের নিলক্ষ্যা ইউনিয়নের কয়েকটি
গ্রাম একেবারে পুরুষশূণ্য হয়ে পড়ে। এই সময় এলাকার দাঙ্গাবাজ ও
সন্ত্রাসীরা মেঘনা নদী পাড়ী দিয়ে পার্শ্ববর্তী চরমধূয়া, মির্জারচর
এবং আলোকবালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে আত্মগোপন
করে বলে জানা যায়। যৌথ বাহিনীর এই অভিযানকে স্থানীয় জনসাধারণ
স্বাগত জানিয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে যৌথ বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান
জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযান পুরুষ শূন্য নিলক্ষ্যা

Update Time : ০৫:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬