১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুর দারুসসুন্নাত ইসলামীয়া মডেল মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
Reporter Name
- Update Time : ০৩:৫৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭৫ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর দারুসসুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে বিশ্ব নবী হযরত মোস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদযাপন হয়েছে। ১১সেপ্টেম্বর’২৫ বৃহস্পতিবার আছরবাদ মাদ্রাসা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাও. মুফতী মুহাম্মদ কামারুজ্জামান এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী। তিনি আলোচনার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সীরাতুন নবী (সা.) শাব্দিক অর্থ সহজ ভাষায় উপস্থিত মুসল্লিদের সামনে উপস্থাপন করেন। তিনি বক্তব্যের মাধ্যমে জানান ঈদে মিলাদুন্নবী (সা.) অর্থ নবীর জন্মদিন এবং সীরাতুন নবী (সা.) অর্থ নবীজীর জীবনী। এ ছাড়াও আলোচনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান বিন নুর, মাও. মুহাম্মদ আব্দুস সবুর প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন মাহমুদ,প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, এত্র মাদ্রাসায় সকল শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতী শিক্ষার্থীবৃন্ধ।
Tag :





























