১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহী মোহনপুরে জমি দখলের অভিযোগ, নারীসহ পরিবারের ওপর হামলা ও হুমকির দাবি

Reporter Name
  • Update Time : ০৫:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২৯১ Time View

ক্রাইম রিপোর্টার : মোঃ নাসির উদ্দিন : রাজশাহীর মোহনপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী মোছা. চাঁপা বিবি (৪৫), স্বামী মৃত জাব্বার আলম সাইফ, পাথালিয়া, বাকশিমইল ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে জমিতে মাপঝোক করতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। একপর্যায়ে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নারীসহ পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে চাঁপা বিবিসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। তবে অভিযুক্তরা ভবিষ্যতে আবারও মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়, জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হচ্ছে।
এ ঘটনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে এরই মধ্যে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। মোহনপুর ডিউটি অফিসার আসাদুর বলেন অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহী মোহনপুরে জমি দখলের অভিযোগ, নারীসহ পরিবারের ওপর হামলা ও হুমকির দাবি

Update Time : ০৫:২০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬