০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জমিয়তে উলামায়ে ইসলাম 

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৩৮৪ Time View

প্রাইমারি বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।

 শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ধর্মীয় শিক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ সেই প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা। সে ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক নিয়োগ সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

(বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জমিয়তে উলামায়ে ইসলাম 

Update Time : ০১:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬