০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নাচোলে  সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ২৯৩ Time View
 মোঃ নজরুল ইসলাম ,নাচোল উপজেলা(চাঁপাইনবাবগঞ্জ) :উপজেলা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের নিয়ে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 গত২০ জুন শুক্রবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) নাচোলের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রাহিম। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও র‌্যাপটিয়ার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
মূল প্রবন্ধক তাঁর উপস্থাপনায় বলেন, এআই ব্যবহার করে মানুষ সহজেই তার কাংখিত প্রয়োজন(প্রশ্নের উত্তর) পেতে পারেন। কিন্তু এআই এর ব্যবহার মানুষের কল্যানে ব্যবহার করা প্রয়োজন। এদিকে ইন্টারনেট বা সাইবার জগতের কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। পৃথিবীর যেকোনো স্থান থেকে আক্রমণ করা সম্ভব। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপুর্ণ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নাচোলে  সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫