১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত: প্রেসিডেন্ট রিন্টুর নেতৃত্বে প্রশংসায় ব্যবসায়ী মহল

রেজাউল করিম
  • Update Time : ০১:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৬৬১ Time View
জেলা প্রতিনিধি নরসংদী : ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের অন্যতম সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  ১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। অনুষ্ঠানে বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সদস্যরা আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, প্রেসিডেন্ট রিন্টুর নেতৃত্বে নরসিংদী চেম্বার ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্প-বাণিজ্যের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে তার নানা উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে করোনাকালীন সংকট মোকাবিলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করায় তাকে ধন্যবাদ জানানো হয়। এ কারণে সভায় উপস্থিত সদস্যরা তাকে ভূয়সী প্রশংসায় ভাসান।
সভা শেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই এজিএমের মাধ্যমে চেম্বারের কার্যক্রম আরও বেগবান হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত: প্রেসিডেন্ট রিন্টুর নেতৃত্বে প্রশংসায় ব্যবসায়ী মহল

Update Time : ০১:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬