দেওপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠনে সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৫১ Time View

স্টাফ রিপোর্টার: মো:আতিকুর রহমান :
শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই (টুনু), গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, যুগ্ম আহ্বায়ক পাইলট এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম।
বিভিন্ন পর্যায়ের নেতা–নেত্রীগণের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মাঠপর্যায়ের কার্যক্রমকে সুসংগঠিত করতে সহায়তা করবে।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার রক্ষায় নেতাকর্মীদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।



























