০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠিতে বিয়ের প্রভোলন দেখিয়ে কলেজ সহপাঠীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ফাহাদ কারাগারে

Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৩১৩ Time View
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কুলাঙ্গার কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝালকাঠি শহর থেকে অভিযুক্ত ফাহাদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভুক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মামলার এজাহারে ছাত্রীর মা উল্লেখ করেছেন, সহপাঠী হওয়ার সুবাদে তার মেয়ে ও ফাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের ফলে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এতে তার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিস্তারিত ঘটনা জানতে পারেন এবং আইনের আশ্রয় নেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বিয়ের প্রভোলনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলার ৪ ঘন্টার মধ্যে কাজী ফাহাদ নামে একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠিতে বিয়ের প্রভোলন দেখিয়ে কলেজ সহপাঠীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ফাহাদ কারাগারে

Update Time : ১২:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫