গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
- Update Time : ০৫:১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ১৩২ Time View

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাওসার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের আলাউদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাওসারের মৃত্যু হয়।
https://www.facebook.com/obaidul1991
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
🕯️ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন


























