০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মমতাময়ী "মা" রাশিদা বেগম বলেন, আমার মেয়ে ছোট থেকেই মেধাবী, ওকে যে কাজেই অংশগ্রহণ করাই সে কাজেই সাফল্য লাভ করে। পরিবার দরিদ্র হওয়ায় ইচ্ছে থাকা সত্যেও অনেক কিছুই চাইলেও করতে পরিনা। তবে কোনধরনের সাহায্য-সহযোগিতা পেলে মেয়ের ইচ্ছানুযায়ী মেধাবিকাশে সক্ষম হতাম।
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশেষ শিক্ষার্থী বিশেষ মানুষ হতে চায় প্রতিবন্ধী সনিয়া
আমিনুল ইসলাম,
- Update Time : ০২:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৩৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ পাঠদান, বিভিন্ন খেলাধুলায়, নৃত্য, কোকিল কন্ঠে গান, আবৃতিত ও আচরণগত দক্ষতায় বিশেষ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করেছে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাংগর গ্রামের মোঃ জাকির হোসেন মৃধা ও রাশিদা বেগম দম্পতির মেয়ে সনিয়া আক্তার।
সনিয়ার জন্ম থেকেই একটি হাত নেই! সনিয়া বিভিন্ন বিষয়ে মেধাবী, বিশেষ করে পড়ালেখা, নৃত্য ও গানে বেশী পার্দশী। সনিয়ার সাথে কথাবলে জানাজায় তিনি এক কথায় বলে, আমি পড়ালেখাসহ সর্ববিষয়ে বিশেষ ব্যক্তি হতে চাই। এজন্য আমার প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমাজের মানুষের সাহায্য-সহযোগিতা। তবে আমার স্কুলের প্রধান শিক্ষক স্যার বিভিন্নভাবে উৎসাহসহ সহায়তা করে আসছেন, আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি।
সানিয়ার ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে তার মমতাময়ী “মা” রাশিদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, আমার মেয়ে ছোট থেকেই মেধাবী, ওকে যে কাজেই অংশগ্রহণ করাই সে কাজেই সাফল্য লাভ করে। কিন্তু আমার পরিবার দরিদ্র হওয়ায় ইচ্ছে থাকা সত্যেও অনেক কিছুই চাইলেও করতে পরিনা। তবে কোনধরনের সাহায্য-সহযোগিতা পেলে মেয়ের ইচ্ছানুযায়ী মেধাবিকাশে সক্ষম হতাম।
এনিয়ে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, সনিয়া নিঃসন্দেহে মেধাবী ও বিশেষ শিক্ষার্থী, ও-সকল বিষয়ে পার্দশী, বিশেষকরে নৃত্যে চমৎকার। তবে আমার স্কুলের সকল শিক্ষার্থী-ই আমার কাছে বিশেষ শিক্ষার্থী। আমি স
Tag :


























