০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীর মোহনপুর উপজেলার মাহিন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

 মো: আতিকুর রহমান 
  • Update Time : ০৩:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ১০ Time View
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়ইল মিলঘর এলাকায় দ্রুতগতিতে চলাচলরত একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের বাসিন্দা এবং কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় দুইজনে। তবে দ্বিতীয় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও মোহনপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। উদ্ধার অভিযানে মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী ও এসআই শিপনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
পুলিশ জানায়, নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত পাঁচজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে বেপরয়া যান চলাচল নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার মাহিন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

Update Time : ০৩:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬