০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির অভিযানে কষ্টি পাথরের দুর্লভ প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৫ Time View

রাজশাহী প্রতিনিধি: ইব্রাহিম হোসেন রুবেল 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুর্লভ কষ্টি পাথরের একাধিক মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ফুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা কষ্টি পাথরের বেশ কয়েকটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়। জব্দকৃত মূর্তিগুলোর মোট ওজন প্রায় ১৭০ কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা বলে জানা গেছে।
বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিগুলো অত্যন্ত মূল্যবান এবং এগুলো দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র দীর্ঘদিন ধরে এসব প্রাচীন মূর্তি সীমান্ত পথে পাচারের চেষ্টা করছিল।
উদ্ধারকৃত মূর্তিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির অভিযানে কষ্টি পাথরের দুর্লভ প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার

Update Time : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬