১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী তানোর গোদাগাড়ীতেঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নাই,শরিফ উদ্দিন
Reporter Name
- Update Time : ০৩:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৪৬ Time View
মোঃ নাসিরউদ্দিন ,ক্রাইম রিপোর্টার :

তিনি বলেন, বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। সাধারণ মানুষ বিএনপিকে বার বার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায়
বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও কাজ করে যাবে।তিনি বলেন, দীর্ঘ প্রায় আঠারো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাইরে ছিলেন। কেনো তিনি বাইরে ছিলেন, বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারী মাসে একটা ফ্যাসিস্ট চক্র ওয়ান ইলেভেন-এর সময় ক্ষমতা দখল করেছিলো। তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করা। সে সময় মাইনাস টু বলা হলেও মূলত সে সময়ে মাইনাস ওয়ান ফরমুলা করার জন্য কাজ করা হয়েছিলো বলে তিনি বলেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ছাত্রদলের আয়োজনে সোমবার (২৮ ডিসেম্বর ) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শরিফ উদ্দিন এসব কথা বলেন। ওয়ান ইলেভেন এর সময়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিলো। তারেক রহমানের মেরদন্ডের ভেঙ্গে দেয়া হয়েছিলো। সে সময়ে তারেক রহমানের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ন হওয়ায় তাঁকে প্যারোলে মুক্তি দেয়া হয়। তিনি তখন চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর তাঁর নামে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ১০০ এর উপরে মামলা এবং মামলায় যাবতজীবন কারাদন্ড দেয়া হয়। তিনি যেনো দেশে আসতে না পারেন সেজন্য এটা করা হয়েছিলো। তারেক রহমানের পাসপোর্টও আটকিয়ে দেয়া হয়। এজন্য তিনি আর দেশে ফিরতে পারেননি। পতিত ফ্যাসিস্ট সরকার বিগত সতের বছর সকল প্রকার অপকর্ম করেছে। মানুষের নামে গায়েবী মামলা দিয়েছিলো। গুম, খুন ও মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠিয়ে ছিলো। অমানবিক নির্যাতন করেছে। সে সময়ে কেউ সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারেনি। মানুষের ভোটাধিকার লুন্ঠন করা হয়েছিল।
ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া করতে পারেনি। খুনি হাসিনা প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যুবকরা চাকরী পায়নি, শ্রমিক ও কৃষকরা ন্যায্য মজুরী পায়নি। দেশের সকল মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিলো।
এ অবস্থায় সর্বশেষ ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ৩৬ জুলাইয়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে প্রাণে বাচেন। সকল শ্রেণি পেশার মানুষ এই আন্দোলনে অংশ নেয়। আর এই আন্দোলনে প্রায় দেড় হাজারের বেশী ছোট থেকে বৃদ্ধ বয়সী মানুষকে হত্যা করেছিলো খুুনি হাসিনা। এক কথায় ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালায়। আর ৫ আগস্টের কারনেই তারেক রহমানের দেশে আসার সুযোগ সৃষ্টি হয়েছিলো। এর ফলস্বরুপ তারেক রহমান চলতি মাসের ২৫ তারিখ দেশে ফিরেছেন। তাঁকে রাজকীয় ও স্বরণকালের সর্ববৃহৎ সংবর্ধনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ও মতপার্থক্যে ভুলে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে
ছাত্রদলের সকল স্তরের নেতা ও কর্মী-সমর্থকদের আন্তরিকতার সঙ্গে ভোটের মাঠে কাজ করার আহবান জানান।
জানা গেছে,২৯ ডিসেম্বর সোমবার
গোদাগাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ও যুগ্ন-আহ্বায়ক রাজশাহী জেলা এবং আহ্বায়ক গোদাগাড়ী উপজেলা ছাত্রদল বেদার উদ্দিন বিদ্যুতের সঞ্চালনায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন,
যুগ্ম-আহ্বায়ক রাজশাহী জেলা ও সাবেক সভাপতি নওহাটা পৌরসভা ছাত্রদল সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক রাজশাহী জেলা ও সদস্য সচিব পবা উপজেলা ছাত্রদল হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম-আহ্বায়ক রাজশাহী জেলা ও সদস্য সচিব তানোর উপজেলা ছাত্রদল মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল আকাশ আলী, সদস্য সচিব গোদাগাড়ী পৌরসভা ছাত্রদল বকুল রানা, আহ্বায়ক মুন্ডমালা পৌর ছাত্রদল আজিম উদ্দিন, সদস্য সচিব মুন্ডমালা পৌর ছাত্রদল ইমন ও রঞ্জু আহম্মেদপ্রমুখ।এছাড়াও তানোর উপজেলা,তানোর পৌরসভা, মুন্ডুমালা পৌরসভা, গোদাগাড়ী উপজেলা,গোদাগাড়ী পৌরসভা ও কাঁকনহাট পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
Tag :


























