১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে – খেলাফত মজলিস

Reporter Name
  • Update Time : ০২:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ২৮৬ Time View

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে
বলেন, পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে।
বিগত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমন্ত দিয়ে নারী, পুরুষ,
শিশুদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করছে। ভারতীয় বিএসএফ’র অনেকগুলো
পুশইন প্রচেষ্টা বাংলাদেশের বিজিবি ও সীমান্ত এলাকার জনগণ মিলে প্রতিহত
করেছে। ভারতকে অবিলম্বে বাংলাদেশে মানুষ পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশ
সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রকৃত কোন নাগরিক
ভারতে থাকলে তাদের যথাযথ চ্যানেলে ফেরৎ নিতে আপত্তি নেই। কিন্তু তা না
করে ভারত পুশইনের নামে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে অশান্ত করে
তুলেছে। বাংলাদেশ সীমান্তে ভারতের সকল ধরণের উস্কানী বন্ধ করতে হবে। একই
সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত দেশপ্রেমিক বিজিবিকে
সহায়তার জন্য স্থানীয় জনসাধারণকে সদা সতর্ক থাকতে হবে।

গতকাল সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত
নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ,
যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড.
মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক
এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক
আলহাজ¦ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান
ফিরোজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রিফাত মালিক, প্রশিক্ষণ সম্পাদক
জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন
বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম
তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, অধ্যাপক
মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ¦ নুর হোসেন,
মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মো: আবুল হোসেন, মাওলানা আজীজুল হক, আমির আলী
হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।(বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

পুশইনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে – খেলাফত মজলিস

Update Time : ০২:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫