০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নাচোলে জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ নজরুল ইসলাম
- Update Time : ০৫:৫৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৮ Time View

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী পুরুষ ও মহিলা রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুন ২০২৬, শনিবার সকাল সাড়ে ৭টায় শিবিরের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিক্ষা শিবিরের উদ্বোধনী অধিবেশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নাচোল উপজেলা আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী।
তিনি তার বক্তব্যে বলেন, “একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়তে আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” সমাজ পরিবর্তনের জন্য দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরের সূচি অত্যন্ত সুবিন্যস্ত ছিল। উদ্বোধনী বক্তব্যের পর একে একে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন দলটির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ‘দারসুল কুরআন’ (সূরা নিসা ৩৬-৪০) বিষয়ের ওপর আলোচনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আবু বকর।
‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ এবং ‘ইনফাক ফি সাবিলিল্লাহ’ বিষয়ে আলোচনা করেন জেলা আমীর মাওলানা মোঃ আবু জর গিফারী।

দুপুরের অধিবেশনে ‘আনুগত্য ও পরামর্শ’ বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
এছাড়া ‘পরিকল্পনা বাস্তবায়নের কৌশল’ বিষয়ে রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং ‘ইসলামী আন্দোলনের কর্মীদের মুয়ামিলাত’ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের এমপি ড. মুহাঃ মিজানুর রহমান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই শিক্ষা শিবিরে নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২৫০ জন পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন। গ্রুপ আলোচনা ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিকেলে এই শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে।
Tag :





























