০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সানি দীর্ঘদিন ধরে একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার

আবুনাঈমরিপন
  • Update Time : ০৪:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০৫ Time View

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় অভিযান চালিয়ে একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার আসামি শাহজালাল আহমেদ সানি ওরফে ‘শুটার সানি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, নরসিংদী।

বুধবার (৮ এপ্রিল) র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সানি দীর্ঘদিন ধরে একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা চলমান তদন্তে সহায়ক হবে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সানি দীর্ঘদিন ধরে একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার

Update Time : ০৪:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬