০৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
ধানমন্ডিতে ৩ দিন ব্যাপি ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম

জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানমন্ডিতে ৩ দিন ব্যাপি ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন 

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৪৩২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে স্থানীয়দের প্রাইমারি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী ‘ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ফ্রি স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক প্রফেসর নুরনবী চৌধুরী মানিক।

ধানমন্ডি থানা আমীর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ও মহানগরী মজলিসে শূরা সদস্য মুস্তাফিজুর রহমান, মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন এবং আ ন ম তাজুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য খন্দকার মিজানুর রহমান, দেওয়ান মাইন উদ্দিন সোহেল, আনিসুজ্জামান, মাওলানা আব্দুল গাফফার, ইমদাদুল ইসলাম প্রমুখ।

হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের প্রথম দিনে ১৫০ জন মহিলা সহ ৪ শতাধিক লোক প্রাইমারি স্বাস্থ্য সেবা এবং বিশেষজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে পরামর্শ গ্রহন করে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত স্থানীয়দের  হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় সেবা প্রদান করা হবে।

ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের সমাপনী দিনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৫টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে ।(প্রেস বিজ্ঞপ্তি  )
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ধানমন্ডিতে ৩ দিন ব্যাপি ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম

জামায়াতে ইসলামীর উদ্যোগে ধানমন্ডিতে ৩ দিন ব্যাপি ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন 

Update Time : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫