০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ

মোঃ জালাল উদ্দীন,
  • Update Time : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৩ Time View

*

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  ১৩ মে ২০২৬ তারিখ সকাল ০৭টা হতে ১১ টা পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০৪টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে হাকিমপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম হতে ০১টি, ফরিদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম হতে ০১টি, মনাকষা বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ০১টি এবং জহুরপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ০১টিসহ সর্বমোট ০৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। *যার আনুমানিক বাজার মূল্য ৯,৪০,০০০/- (নয় লক্ষ চল্লিশ হাজার) টাকা।* জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১৬টি গরু জব্দ করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯,৪০,০০০/- (ঊনত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ

Update Time : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬